Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চার মার্কিন চর ধৃত, দাবি ইরানের

যুদ্ধ আবহে ইরানে বসেই আমেরিকা-ইজরায়েলকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে গুপ্তচররা। এই অভিযোগ উঠতেই দেশজুড়ে বিশেষ অভিযান চালাল ইরানের গোয়েন্দারা।

চার মার্কিন চর ধৃত, দাবি ইরানের
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: যুদ্ধ আবহে ইরানে বসেই আমেরিকা-ইজরায়েলকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে গুপ্তচররা। এই অভিযোগ উঠতেই দেশজুড়ে বিশেষ অভিযান চালাল ইরানের গোয়েন্দারা। তাতে চারজন মার্কিন চরকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে, ধৃতদের ব্যবহৃত ঘাঁটিগুলিও ধ্বংস করে দিয়েছে তেহরান। বুধবার দেশের সরকারি সূত্রে এমনটাই জানানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, রাতভর অভিযান চলেছে। তাতে ১১১ জনকে চিহ্নিত করা হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করেছে ইরানের বাহিনী। এছাড়া, তথ্য পাচার ও দেশের মধ্যে গোপনে যুদ্ধ চালানোর অভিযোগে চার মার্কিন চরকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বিশ্বাসঘাতকরা ইরানের বিভিন্ন সদর দপ্তর, বাহিনীর অবস্থান সম্পর্কিত তথ্য শত্রুপক্ষের হাতে তুলে দিচ্ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ