Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন রণতরী লিঙ্কনে হামলার দাবি ইরানের, অস্বীকার ওয়াশিংটনের

তেহরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী লিঙ্কন। সূত্রের খবর, ইরানের সামুদ্রিক সীমানা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজটিতে আঘাত হানা হয়েছে।

মার্কিন রণতরী লিঙ্কনে হামলার দাবি ইরানের, অস্বীকার ওয়াশিংটনের
  • ১৩ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

তেহরান, ১৩ মার্চ: তেহরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী লিঙ্কন। সূত্রের খবর, ইরানের সামুদ্রিক সীমানা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজটিতে আঘাত হানা হয়েছে। আজ, শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে দাবি করা হয়, আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন-এর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। দাবি করা হয়েছে, এই হামলায় লিঙ্কন যুদ্ধজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে। শুধু তাই নয়, জলসীমা থেকে না কী পিছুও হটেছে মার্কিন রণতরী।

Advertisement

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে কোনওরকম বক্তব্য পেশ করা হয়নি। বরং তেহরানের দাবি নস্যাৎ করে মার্কিন মুলুক জানিয়েছে, কয়েকটি ইরানি যুদ্ধজাহাজ তাঁদের রণতরীর দিকে এগিয়ে এসেছিল। জবাবে তাদের নৌ-বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। কড়া জবাব দেওয়া হয়। তাতেই ধ্বংস হয়ে গিয়েছে ইরানের দুটি যুদ্ধ জাহাজ। অন্যদিকে ইরানি সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় মার্কিন রণতরী লক্ষ্য করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি শক্তির চাপ রোধ করতেই এই হামলা বলেও দাবি করেছে তেহরান। তবে হামলায় ঠিক কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে ইরান এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি।   

সম্পর্কিত সংবাদ