Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইজরায়েলকে তথ্য পাচার, ইরানে গ্রেপ্তার ২০ গুপ্তচর

ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে অশান্ত গোটা পশ্চিম এশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে চলেছেন।

ইজরায়েলকে তথ্য পাচার, ইরানে গ্রেপ্তার ২০ গুপ্তচর
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে অশান্ত গোটা পশ্চিম এশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে চলেছেন। কিন্তু তার তোয়াক্কা না করে ইজরায়েল তো বটেই,  দুবাই, কুয়েত, কাতার, ওমানের মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। লক্ষ্য খামেনেইর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। এরইমাঝে দেশের অন্দরেই চরবৃত্তির চক্র ফাঁস করল সেখানকার পুলিশ-প্রশাসন। যুদ্ধ পরিস্থিতিতে শত্রুদেশ ইজরায়েলে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, ইরানি সেনার নানা ঘাঁটি ও অস্ত্রাগারের ‘লোকেশন’ এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক স্পর্শকাতর তথ্য ইজরায়েলের হাতে তুলে দিয়েছে ধৃত ২০ জন। ইতিমধ্যে তাঁদের হেপাজতে নিয়ে জেরা শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ