নয়াদিল্লি: মোতেরায় টি-২০ বিশ্বকাপের ফাইনালের দিন বড় ঘোষণা আইপিএলের সম্প্রচারকারী সংস্থার। আগামী ২৮ মার্চ শুরু হচ্ছে কোটিপতি লিগ। ফাইনাল হবে ৩১ মে। প্রথম ও শেষ ম্যাচের দিন ঘোষণা করলেও পুরো সূচি এখনও জানায়নি তারা। শাপমোচন ঘটিয়ে বেঙ্গালুরুর মাটিতে হবে ১৯তম আসরের চ্যাম্পিয়ন নির্ধারণ।



