Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলের জার্সি চুরি

রক্ষকই ভক্ষক। মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিসিসিআইয়ের অফিস থেকে আইপিএলের জার্সি চুরির নেপথ্যে এক নিরাপত্তারক্ষী। জুয়ায় আসক্তির কারণে এমন কাজ করেছেন ফারুক আসলাম খান।

আইপিএলের জার্সি চুরি
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০

মুম্বই: রক্ষকই ভক্ষক। মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিসিসিআইয়ের অফিস থেকে আইপিএলের জার্সি চুরির নেপথ্যে এক নিরাপত্তারক্ষী। জুয়ায় আসক্তির কারণে এমন কাজ করেছেন ফারুক আসলাম খান। তাঁকে গ্রেপ্তারও করেছে পুলিস। দিন কয়েক আগে অডিটের সময় চোখে পড়ে, ওয়াংখেড়েতে বোর্ডের গুদামঘর থেকে আইপিএলের ২৬১টি জার্সির হদিশ পাওয়া যাচ্ছে না। প্রতিটির মূল্য প্রায় আড়াই হাজার টাকা। অর্থাত্, প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার জার্সি চুরি গিয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চোর ফারুক। নিরাপত্তারক্ষী স্বীকার করেন, অনলাইন জুয়ায় অনেক টাকা খোয়ানোর কারণে এই পথ বেছে নেন। তিনি আবার জার্সিগুলি এক অনলাইন ডিলারকে বিক্রি করেন। ২৬১টির মধ্যে মাত্র ৫০টি জার্সি উদ্ধার হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ