Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপিকে ৩০টি আসনের নীচে নামানোর শপথ আইএনটিটিইউসির

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের জন্য বাংলার ক্ষমতায় আসছে তৃণমূলই। এই বক্তব্য আগেই স্পষ্ট করে দিয়েছে রাজ্যের শাসক দল।

বিজেপিকে ৩০টি আসনের নীচে নামানোর শপথ আইএনটিটিইউসির
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের জন্য বাংলার ক্ষমতায় আসছে তৃণমূলই। এই বক্তব্য আগেই স্পষ্ট করে দিয়েছে রাজ্যের শাসক দল। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ৩০ আসনের নীচে নামানোর শপথ নিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা-কর্মীরা। শুক্রবার মহাজাতি সদনে বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতা আইএনটিটিইউসির পক্ষ থেকে। সেখানে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা বিজেপি নেতারাও ভালোভাবে জানেন। কিন্তু প্রশ্নটা হল, বিজেপি ৩০ আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা রাখতে পারবে কি না। কারণ, ভোটের দিন যত এগচ্ছে, বাংলার মানুষ ততই বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন।’ অনুষ্ঠানে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘২০২৬ সালে বিজেপিকে ২৬ আসনে নামাবো আমরা। কারণ বিজেপি হল বাংলা বিরোধী। গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না ওরা।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ