ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্স ইন রিপ্রোডাকটিভ মেডিসিন (আইসিএআরএম) অনুষ্ঠিত হল শহরে। প্রজননবিদ্যার আধুনিক ওষুধ, আইভিএফ-এর আধুনিকীকরণ, গবেষণা ও তার প্রয়োগ প্রভৃতি বিষয় উঠে এল সেখানে। আয়োজন করেছিল পিজি হাসপাতাল এবং জিডি ইনস্টিটিউট অব ফার্টিলিটি রিসার্চ। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং পিজির অডিটোরিয়ামে ৬ ও ৭ ডিসেম্বর দু’দিন ধরে চলে এই সমাবেশ। উপস্থিত ছিলেন নানা প্রান্তের চিকিৎসক, পড়ুয়া ও গবেষকরা।



