Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩টি রুফটপ রেস্তরাঁ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ

পার্ক স্ট্রিটের পর এবার এলগিন রোডের তিনটি রুফটপ রেস্তরাঁ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

৩টি রুফটপ রেস্তরাঁ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের পর এবার এলগিন রোডের তিনটি রুফটপ রেস্তরাঁ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আপাতত দু’সপ্তাহ ওই তিনটি রেস্তরাঁ ভাঙার ক্ষেত্রে পুরসভা কোনও পদক্ষেপ করতে পারবে না, জানিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। কলকাতার ৮৩টি রুফটপ রেস্তরাঁকে নোটিস পাঠিয়েছিল পুরসভা। বলা হয়েছে, রুফটপ রেস্তরাঁগুলি বন্ধ করতে হবে, অন্যথায় ভেঙে ফেলা হবে। এই নোটিসের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কয়েকটি বার কাম রেস্তরাঁর মালিক। সেই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার এই অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে হাইকোর্ট। ১৪ দিনের মধ্যে পুরসভার কাছে হলফনামা তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে, পুরসভা সূত্রে খবর, পুলিস, আবগারি বিভাগ ও দমকল কর্তৃপক্ষকে নিয়ে রুফটপ রেস্তরাঁগুলিতে যৌথ অভিযান চালাতে চাইছে পুরসভা। পাশাপাশি এই ধরনের আরও বেশ কয়েকটি রেস্তরাঁকে নোটিস পাঠানো যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ