Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত, বহাল থাকছে সেপ্টেম্বর মাস পর্যন্ত

আগামী তিন মাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। এর ফলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ,

স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত, বহাল থাকছে সেপ্টেম্বর মাস পর্যন্ত
  • ১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী তিন মাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। এর ফলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে ৭.৪ শতাংশ, পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশ, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে তা ৬.৭ শতাংশ, ৫ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, তিন বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ, দু’বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ এবং এক বছরের ক্ষেত্রে তা ৬.৯ শতাংশ হারেই সুদ পাবেন সাধারণ মানুষ। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারেই সুদ মিলবে ডাকঘরে। 

Advertisement

প্রসঙ্গত, এই সুদের হার চালু আছে ২০২৪ সালের জানুয়ারি থেকে। এদিকে গত ফেব্রুয়ারি থেকে তিন ধাপে মোট ১ শতাংশ রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এই রেট কমলে ব্যাঙ্কগুলিও সাধারণত আমানত ও ঋণের উপর সুদ কমিয়ে থাকে। আরবিআই দাবি করেছিল, হিসেবমতো স্বল্প সঞ্চয়ে সুদের হার তুলনামূলক বেশি দিচ্ছে অর্থমন্ত্রক। তারপরও অবশ্য সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের কথায়, সুদের হার বেশি থাকা সত্ত্বেও সঞ্চয় প্রকল্পগুলিতে জমার পরিমাণ কমছে। তা নিয়ে চিন্তিত সরকার। তাই সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতা বাড়াতেই সুদের হারে কোপ পড়ল না, এমনটাই মনে করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ