Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, খতম ২ জঙ্গি

ব্যর্থ হল অনুপ্রবেশের চেষ্টা। কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই জঙ্গিরা।

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, খতম ২ জঙ্গি
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ব্যর্থ হল অনুপ্রবেশের চেষ্টা। কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই জঙ্গিরা। তখনই গুলির লড়াই শুরু হয়। প্রাথমিক অনুমান, আরও জঙ্গি এলাকায় গা ঢাকা দিয়ে থাকতে পারে। তাই জারি রয়েছে তল্লাশি অভিযান। এদিন রাতে মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে পাহারারত জওয়ানরা। তড়িঘড়ি অভিযানে নামে সেনা। এলাকাজুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। সেইসময় উলটো দিক থেকে গুলি ছোড়ে জঙ্গিরা। অনুপ্রবেশকারীদের পালটা জবাব দেয় সেনাও। গুলির লড়াইয়ে শেষমেশ দুই জঙ্গির মৃত্যু হয়েছে। যদিও রাত পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। বাকিদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ