Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকার স্কুলে নির্বিচারে গুলি, দুষ্কৃতী সহ হত ৩

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডব। মিনিয়াপোলিসের একটি ক্যাথলিক স্কুলে নির্বিচারে গুলি চালালো আততায়ী। এই ঘটনায় বন্দুকবাজ সহ তিনজনের মৃত্যু হয়েছে।

আমেরিকার স্কুলে নির্বিচারে গুলি, দুষ্কৃতী সহ হত ৩
  • ২৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

মিনিয়াপোলিস: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডব। মিনিয়াপোলিসের একটি ক্যাথলিক স্কুলে নির্বিচারে গুলি চালালো আততায়ী। এই ঘটনায় বন্দুকবাজ সহ তিনজনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১৭। তারা হাসপাতালে চিকিৎসাধীন। মিনিয়াপোলিসের পুলিস প্রধান ব্রায়ান ওহারা জানিয়েছেন, রাইফেল, শটগান ও পিস্তল নিয়ে এসেছিল আততায়ী। চুপিসারে চার্চে ঢুকে পড়ে সে। ওই সময় পড়ুয়ারা চার্চের প্রার্থনার ঘরে বসেছিল। আততায়ী সেখানে জানালা দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয় অনেকেই। ওহারা জানিয়েছেন,  বছর ২০ বয়সের ওই আততায়ীরও মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের অভিযোগ নেই। এরপরও কেন সে এই হত্যালীলা চালালো, তা খতিয়ে দেখা হচ্ছে। ৮ ও ১০ বছরের দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন মিনেসোটার গভর্নর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ