Bartaman Logo
১৬ জুন, ২০২৬

শকুনের ধাক্কা, রক্ষা পেল ইন্ডিগোর বিমান

সোমবার অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর পাটনা থেকে রাঁচিগামী একটি বিমান। জানা গিয়েছে, মাঝ আকাশে শকুনের সঙ্গে ধাক্কা লাগার কারণে বিপদের মুখে পড়ে বিমানটি।

শকুনের ধাক্কা, রক্ষা পেল ইন্ডিগোর বিমান
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

রাঁচি: সোমবার অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর পাটনা থেকে রাঁচিগামী একটি বিমান। জানা গিয়েছে, মাঝ আকাশে শকুনের সঙ্গে ধাক্কা লাগার কারণে বিপদের মুখে পড়ে বিমানটি। তবে পাইলটের তৎপরতায় প্রাণে বেঁচে যান ১৭৫ জন যাত্রী। এদিন নির্ধারিত সময় পাটনা থেকে যাত্রা শুরু করে বিমানটি। রাঁচিতে অবতরণের কিছুক্ষণ আগে একটি শকুন এসে ধাক্কা মারে। বিমানটি তখন মাটি থেকে মাত্র ৪ হাজার ফুট উপরে। সঙ্গে সঙ্গে বিরসা মুন্ডা বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ