Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইঞ্জিনে বিভ্রাট, দিল্লিতে অবতরণ ইন্ডিগোর বিমানের

ইঞ্জিন বিভ্রাট। তার জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রী ও ক্রু মেম্বারদের সুরক্ষিতভাবে বের করে আনা সম্ভব হয়েছে।

ইঞ্জিনে বিভ্রাট, দিল্লিতে অবতরণ ইন্ডিগোর বিমানের
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইঞ্জিন বিভ্রাট। তার জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রী ও ক্রু মেম্বারদের সুরক্ষিতভাবে বের করে আনা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। বিমানবন্দর ও উড়ান সংস্থা সূত্রে খবর, ইন্ডিগোর ৬ ই ৫৭৯ বোয়িং ৭৩৭ বিমানটি বিশাখাপত্তনম থেকে দিল্লি আসছিল। অবতরণের কিছুক্ষণ আগেই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। বিষয়টি দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। দমকলকেও প্রস্তুত থাকতে বলে কর্তৃপক্ষ। সকাল ১০টা ৫৪ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, নিয়ম মেনেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পাইলট জরুরি অবতরণের আবেদন জানিয়েছিলেন। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ