Bartaman Logo
১ জুন, ২০২৬

ইন্ডিগো: তদন্তে নামতে পারে কম্পিটিশন কমিশন

সপ্তাহ পেরিয়েছে। ইন্ডিগোর উড়ান বিপর্যয়ের জেরে অব্যাহত যাত্রী হেনস্তা। সংস্থা সূত্রে খবর, বিগত কয়েকদিনে প্রায় ৫ হাজার উড়ান বাতিল হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিজিসিএ।

ইন্ডিগো: তদন্তে নামতে পারে কম্পিটিশন কমিশন
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: সপ্তাহ পেরিয়েছে। ইন্ডিগোর উড়ান বিপর্যয়ের জেরে অব্যাহত যাত্রী হেনস্তা। সংস্থা সূত্রে খবর, বিগত কয়েকদিনে প্রায় ৫ হাজার উড়ান বাতিল হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিজিসিএ। এবার ইন্ডিগোর বিরুদ্ধে তদন্তে নামতে পারে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়াও। দেশের বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা ও বাণিজ্যিক স্বাধীনতা রক্ষা করা এই সংস্থার কাজ। বাজারের একচেটিয়া আধিপত্যকে কাজে লাগিয়ে কেউ যাতে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে না পারে, সেটাই দেখে এই সংস্থা। দেশের অভ্যন্তরে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে প্রায় ৬৫ শতাংশ ইন্ডিগোর নিয়ন্ত্রণে। তাই ইন্ডিগো কোনও নিয়ম লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখবে কম্পিটিশন কমিশন। নিজেদের আধিপত্যকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট উড়ান সংস্থা কর্মী শোষণের পাশাপাশি ইচ্ছে করেই এই পরিস্থিতি তৈরি করেছে কি না, সেই বিষয়টিও দেখা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ