Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

মুহরত ট্রেডিংয়ে সামান্য বাড়ল সূচক

টানা চার সেশনের উত্থান বজায় রইল মুহরত ট্রেডিংয়েও। আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা সত্ত্বেও সূচকের সবুজ সংকেত দিয়েই নতুন ২০৮২ সম্বত বর্ষে যাত্রা শুরু করল শেয়ার বাজার।

মুহরত ট্রেডিংয়ে সামান্য বাড়ল সূচক
  • ২২ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

মুম্বই: টানা চার সেশনের উত্থান বজায় রইল মুহরত ট্রেডিংয়েও। আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা সত্ত্বেও সূচকের সবুজ সংকেত দিয়েই নতুন ২০৮২ সম্বত বর্ষে যাত্রা শুরু করল শেয়ার বাজার। যদিও মঙ্গলবার দীপাবলি উপলক্ষ্যে এক ঘণ্টার প্রতীকী লেনদেনে সূচকের দৌড় খুব একটা দেখা যায়নি। সেনসেক্স (বম্বে স্টক এক্সচেঞ্জ) একটা সময় সর্বোচ্চ ৮৪,৬৬৫.৪৪ পয়েন্টে পৌঁছয়। শেষপর্যন্ত তা ৬২.৯৭ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়েছে। লেনদেন শেষে সূচক থামে ৮৪,৪২৬.৩৪ পয়েন্টে। নিফটি (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ) বেড়েছে ২৫.৪৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ। বাজার বন্ধের সময় নিফটি থিতু হয় ২৫,৮৬৮.৬০ পয়েন্টে। 

Advertisement

দীপাবলি উপলক্ষ্যে প্রতি বছরই, দুপুর ১.৪৫ থেকে ২.৪৫ পর্যন্ত এক ঘণ্টার এই প্রতীকী লেনদেন হয়। নতুন সম্বত বর্ষের প্রথম দিনে শেয়ার ক্রয় শুভ বলে মনে করা হয়। এই বিশেষ লেনদেনের পোশাকি নাম মুহরত ট্রেডিং। গত সোমবার ২০৮১ সম্বত বর্ষ শেষ হয়েছে। ওই বর্ষে সেনসেক্স বেড়েছে মাত্র ৬.২৬ শতাংশ। আর নিফটি ৬.৭৬ শতাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ