Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ট্রাম্পের রক্তচক্ষুর জের, ভারতে ৬৬ শতাংশ কমল রুশ তেলের আমদানি

রাশিয়ার তেল নাপসন্দ ডোনাল্ড ট্রাম্পের। দুই বৃহৎ রুশ তেলসংস্থা রসনেফ্ট ও লুটঅয়েলের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা।

ট্রাম্পের রক্তচক্ষুর জের, ভারতে ৬৬ শতাংশ কমল রুশ তেলের আমদানি
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়ার তেল নাপসন্দ ডোনাল্ড ট্রাম্পের। দুই বৃহৎ রুশ তেলসংস্থা রসনেফ্ট ও লুটঅয়েলের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। আগামী ২১ নভেম্বর থেকে চালু হচ্ছে সেই নিষেধাজ্ঞা। অর্থাৎ মাঝে আর মাত্র একটা দিন। মার্কিন প্রেসিডেন্টের এই রক্তচক্ষুর আবহেই এবার রাশিয়া থেকে ভারতমুখী তেলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেল। সর্বশেষ পরিসংখ্যান বলছে, নভেম্বরে রাশিয়া থেকে ভারতের অশোধিত তেল আমদানি এক ধাক্কায় ৬৬ শতাংশ কমেছে। উল্লেখযোগ্য বিষয় হল, রুশ তেল কেনার জন্যই ‘জরিমানা’ হিসেবে ভারতীয় পণ্যে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে আনার পরিসংখ্যান প্রকাশ্যে আসায় এবার সেই বাড়তি ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবিও উঠতে শুরু করেছে। দি গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)-এর দাবি, আমেরিকা অবিলম্বে ভারতের উপর থেকে ওই অতিরিক্ত কর তুলে নিক।

Advertisement

আন্তর্জাতিক ক্ষেত্রে রিয়েল-টাইম তথ্য সরবরাহকারী তথা বিশ্লেষক সংস্থা কেপলার জানাচ্ছে, অক্টোবর মাসে রাশিয়া থেকে প্রতিদিন গড়ে ১৮ লক্ষ ৮০ হাজার ব্যারেল অশোধিত তেল এসেছিল ভারতে। নভেম্বর মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত আচমকাই সেই পরিমাণ ব্যাপকভাবে কমে যায়। এই সময় প্রতিদিন গড়ে মাত্র ৬ লক্ষ ৭২ হাজার ব্যারেল রুশ তেল আমদানি হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ