Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আগামী অর্থবর্ষে ভারতের ৬.৪ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস

আগামী ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৪ শতাংশ। জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে এই হার হবে সর্বাধিক।

আগামী অর্থবর্ষে ভারতের ৬.৪ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৪ শতাংশ। জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে এই হার হবে সর্বাধিক। এমনই পূর্বাভাস আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজের। সংস্থার মতে, ভারতের ব্যাংকগুলির হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে। তাই কোনো কারণে ঋণ দিয়েও যদি লোকসান হয়, তবে তা পুষিয়ে নেওয়ার ক্ষমতা রাখে ব্যাংকিং ক্ষেত্র। পাশাপাশি গত সেপ্টেম্বরে জিএসটির হারে যে সরলীকরণ করা হয়েছে, তারও সুফল পাবে দেশ। তাছাড়া মুদ্রাস্ফীতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তাই ভবিষ্যতে সুদ কমানোর পথে হাঁটতেই পারে রিজার্ভ ব্যাংক। তাতে নগদের জোগান বাড়বে। তার হাত ধরে বাড়বে পণ্য ক্রয়। এই অবস্থায় অর্থনৈতিক সংস্কারের সম্ভাবনাও দেখছে মুডিজ। তবে মুডিজের এই পূর্বাভাস কেন্দ্রের অনুমানের থেকে কম। অর্থমন্ত্রকের আর্থিক সমীক্ষায় ২০২৬-২৭ অর্থবর্ষে ৬.৮ থেকে ৭.২ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ