আবুধাবি: ফ্ল্যাটের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ভারতীয় মহিলার। গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহির শারজায় এই ঘটনা ঘটে। সূত্রের খবর, ন’তলার ফ্ল্যাটে পুজো করছিলেন ৪৬ বছরের ওই মহিলা। তখনই আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় দলকল। তবে শেষরক্ষা হয়নি। অন্যদিকে, গত মঙ্গলবার শারজায় এক বছরের সন্তানকে খুন করে আত্মঘাতী হন এক ভারতীয় তরুণী।



