Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ, ভিসা-হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

ভিসা নিয়ে ফের হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের। তারা জানিয়েছে, আমেরিকায় চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা অন্য কোনও অপরাধে নাম জড়ালে ভিসা বাতিল হয়ে যাবে।

ভারতীয় মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ, ভিসা-হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ভিসা নিয়ে ফের হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের। তারা জানিয়েছে, আমেরিকায় চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা অন্য কোনও অপরাধে নাম জড়ালে ভিসা বাতিল হয়ে যাবে। দু’দিন আগেই এক ভারতীয় মহিলার বিরুদ্ধে আমেরিকার বিপণিতে চুরির অভিযোগ উঠেছে। তারপরই পর্যটকদের জন্য ওই সতর্কতা জারি করল দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস। 

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ইলিনয়ের একটি দোকান থেকে ১৩০০ ডলারের বেশি সামগ্রী চুরি করতে দেখা গিয়েছে ওই মহিলাকে। তিনি দাম না মিটিয়ে স্টোরের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় কর্মীদের হাতে ধরা পড়েন। এরপর পুলিস এসে তাঁকে আটক করে। ধরা পড়ার পর ওই মহিলাকে বলতে শোনা যায়, কৃতকর্মের জন্য তিনি দুঃখিত। এসব জিনিসপত্রের দাম মিটিয়ে দেবেন। তখন এক পুলিস অফিসার তাঁকে প্রশ্ন করেন, ভারতে চুরি করলে কি ছাড় পাওয়া যায়? মহিলা তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি জানান। কিন্তু তা মানতে চাননি পুলিসকর্মীরা। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। ওই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিদেশিদের মার্কিন আইন মেনে চলার পরামর্শ দিয়ে বিবৃতি দিল দূতাবাস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ