Bartaman Logo
৯ জুন, ২০২৬

জঙ্গি ঘাঁটি গুঁ‌ড়িয়ে দেয় ভারতের টি-৭২ ট্যাঙ্ক

শুধু আকাশপথ নয়, অপারেশন সিন্দুর চলাকালীন নিয়ন্ত্রণরেখা বরাবর সক্রিয় ছিল ভারতীয় সেনার ট্যাঙ্কও। জঙ্গিরা যাতে কোনওভাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের দিকে চলে আসতে না পরে, তার জন্য কড়া দৃষ্টি রেখেছিল টি-৭২ ট্যাঙ্ক ও বিএমপি-২ আর্মার্ড ভেহিকল।

জঙ্গি ঘাঁটি গুঁ‌ড়িয়ে দেয় ভারতের টি-৭২ ট্যাঙ্ক
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জম্মু: শুধু আকাশপথ নয়, অপারেশন সিন্দুর চলাকালীন নিয়ন্ত্রণরেখা বরাবর সক্রিয় ছিল ভারতীয় সেনার ট্যাঙ্কও। জঙ্গিরা যাতে কোনওভাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের দিকে চলে আসতে না পরে, তার জন্য কড়া দৃষ্টি রেখেছিল টি-৭২ ট্যাঙ্ক ও বিএমপি-২ আর্মার্ড ভেহিকল। ৬ মে মাঝরাতে অপারেশন সিন্দুর শুরু করে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার এক কর্নেল জানিয়েছেন, অপারেশন সিন্দুর শুরুর আগে থেকেই নিয়ন্ত্রণরেখায় ট্যাঙ্ক মোতায়েন শুরু হয়। ভারতে অনুপ্রবেশের আগে নিয়ন্ত্রণরেখার ওপারে যে সব সেনা ঘাঁটিতে জঙ্গিরা আশ্রয় নেয়, সেগুলিকে টার্গেট করে অপেক্ষায় ছিল ট্যাঙ্ক। ওই কর্নেল বলেন, ‘আমরা জানতাম কোন ঘাঁটিগুলিকে অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হয়। অপারেশন সিন্দুর চলাকালীন আমরা ওই ঘাঁটিগুলিকেও আমরা গুঁড়িয়ে দিয়েছি।’ তবে কোনওভাবেই যাতে উত্তেজনা বৃদ্ধি না পায়, তার জন্য অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারতীয় সেনা পরিমিতিবোধ দেখিয়েছে বলেও জানিয়েছেন ওই কর্নেল। টি-৭২ ট্যাঙ্ক ছাড়াও ৩০০ মিলিমিটার কামান, শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেমও নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা হয়। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চললেও এখনও অস্ত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। ওপার থেকে যদি হামলা হয়, তাহলে সঙ্গে সঙ্গে জবাব দিতেও প্রস্তুত ভারতীয় ট্যাঙ্ক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ