Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অস্ট্রেলিয়ায় মৃত ভারতীয় অন্তঃসত্ত্বা

অস্ট্রেলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩৩ বছরের এক ভারতীয় মহিলার। সিডনিতে তিন বছরের সন্তানকে নিয়ে ফুটপাত পার হচ্ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা সমন্বিতা ধারেশ্বর।

অস্ট্রেলিয়ায় মৃত ভারতীয় অন্তঃসত্ত্বা
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিডনি: অস্ট্রেলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩৩ বছরের এক ভারতীয় মহিলার। সিডনিতে তিন বছরের সন্তানকে নিয়ে ফুটপাত পার হচ্ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা সমন্বিতা ধারেশ্বর। সঙ্গে ছিলেন স্বামীও। আচমকাই সমন্বিতার উপর উল্টে পড়ে একটি কিয়া কার্নিভাল গাড়ি। মৃত্যু হয় সমন্বিতার। বুধবার ঘটনাটি বিস্তারিত জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ হর্নসবিতে স্বামী ও সন্তানের সঙ্গে তিনি ফুটপাত পার হচ্ছিলেন। তাঁদের দেখে গতি কমান ওই কিয়া কার্নিভাল গাড়ির চালক। এরপর ফুটপাত পেরিয়ে ধারেশ্বর পরিবার সংলগ্ন পার্কের গেটের কাছে পৌঁছে যান। এরইমধ্যে কিয়া কার্নিভাল গাড়িটিকে সজোরে ধাক্কা মারে একটি বিএমডব্লু। তাতে কিয়া গাড়িটি ছিটকে গিয়ে পড়ে সমন্বিতার উপর। সমন্বিতা বা তাঁর গর্ভস্থ সন্তানকে বাঁচানো যায়নি। বিএমডব্লু গাড়ির চালক ১৯ বছরের আরন পাপাজোগলুকে গ্রেফতার করেছে পুলিশ। জব পোর্টাল লিঙ্কডইনের প্রোফাইল অনুযায়ী, সমন্বিতা একটি তথ্য প্রযুক্তি সংস্থার টেস্ট অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ