Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বিনা চিকিৎসায় পড়ে ৮ ঘণ্টা, কানাডার হাসপাতালে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের

টানা আট ঘণ্টার অপেক্ষা। বিনা চিকিৎসায় কানাডার হাসপাতালে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের। গত ২২ ডিসেম্বর কর্মক্ষেত্রে বুকে প্রবল ব্যথা অনুভব করছিলেন ৪৪ বছরের প্রশান্ত শ্রীকুমার।

বিনা চিকিৎসায় পড়ে ৮ ঘণ্টা, কানাডার হাসপাতালে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

টরেন্টো: টানা আট ঘণ্টার অপেক্ষা। বিনা চিকিৎসায় কানাডার হাসপাতালে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের। গত ২২ ডিসেম্বর কর্মক্ষেত্রে বুকে প্রবল ব্যথা অনুভব করছিলেন ৪৪ বছরের প্রশান্ত শ্রীকুমার। সহকর্মীরা তাঁকে নিয়ে যান উত্তর-পূর্ব কানাডার এডমন্ট শহরের গ্রে নানস হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে প্রথমে তাঁর ইসিজি করা হয়। চিকিৎসকরা জানিয়ে দেন বুকে তেমন কোনও সমস্যা নেই। এরপর ব্যথার ওষুধ খাইয়ে তাঁকে বসিয়ে রাখা হয়। কিন্তু ওষুধে কোনও কাজই হয়নি। উলটে ব্যথা আরও বেড়ে যায়। কিন্তু চিকৎসকরা কোনও কর্ণপাত করেননি। ততক্ষণে প্রশান্তের পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি পৌঁছে গিয়েছেন। তাঁরাও সংশ্লিষ্ট চিকিৎসকদের অনুরোধ জানিয়েও ব্যর্থ হন। এদিকে প্রবল ব্যথায় ছটফট করতে থাকেন তিনি। প্রায় আট ঘণ্টা বসিয়ে রাখার পর তাঁকে চিকিৎসার জন্য ডাকা হয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রশান্তের। তাঁর পারিবারিক বন্ধু বীরেন্দর ভল্লুর বলেন, তাঁর মৃত্যু আমাদের কাছে বিরাট ক্ষতি। সময়মতো চিকিৎসা শুরু হলে প্রশান্তকে বাঁচানো যেত। ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যুতে যে গাফিলতির অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ