Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

নভেম্বরের মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ, ইঙ্গিত গোয়েলের

ভারতীয় পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে দু’দেশের মধ্যে টানাপোড়েন চলছে। এরইমধ্যে আশার কথা শোনালেন বাণিজ্য মন্ত্রী পিযূষ গোয়েল।

নভেম্বরের মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ,  ইঙ্গিত গোয়েলের
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

পাটনা: ভারতীয় পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে দু’দেশের মধ্যে টানাপোড়েন চলছে। এরইমধ্যে আশার কথা শোনালেন বাণিজ্য মন্ত্রী পিযূষ গোয়েল। পাটনায় সাংবাদিক সম্মেলনে তাঁর ইঙ্গিত, আগামী নভেম্বর মাসেই চূড়ান্ত হতে পারে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’পক্ষের আধিকারিকদের নভেম্বরের মধ্যে বাণিজ্যচুক্তির নির্দেশ দিয়েছিলেন। মার্চ মাস থেকে অত্যন্ত ইতিবাচক পরিবেশে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে। আশা করছি চুক্তির প্রথম ধাপ নভেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।’ 
ভারতের উপরে চাপানো ট্রাম্পের অতিরিক্ত শুল্ক ঘিরে বিগত কিছুদিন ধরেই জোর তোলপাড় চলছে। এরইমধ্যে আমেরিকার একতরফা কার্যকলাপের পাল্টা হিসেবে কাছাকাছি এসেছে ভারত-চীন-রাশিয়া। এই পরিস্থিতিতেই ট্রুথ সোশ্যালে ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তির ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তিনি লেখেন, ‘ভারত ও আমেরিকার বাণিজ্যের বাধা দূর করতে দু’দেশের আলোচনা চলছে। আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছি। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই ইতিবাচক সমাধান মিলবে।’ কয়েকদিন আগেই ভারত-মার্কিন চুক্তিকে ‘বিশেষ সম্পর্ক’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার ভালো বন্ধু। এবিষয়ে ‘চিন্তার কোনও কারণ নেই’। পাল্টা এক্স হ্যান্ডলে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন মোদিও। তারপরেই এবার বাণিজ্যচুক্তির ইঙ্গিত। সেখানে শুল্ক সমস্যার সুরাহা হয় কিনা, সেটাই এখন দেখার। একই ধরনের সুর শোনা গিয়েছে ভারতের জন্য ট্রাম্প মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের গলাতেও। তিনি বলেছেন, বাণিজ্য চুক্তি থেকে খুব বেশি দূরে নেই ভারত ও আমেরিকা। সেনেট কমিটিতে তিনি বলেছেন, এখন চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে দুই দেশ।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ