Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

এপ্রিলেই ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন

গতবছর ২৪ জুলাই ব্রিটেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। সব ঠিক থাকলে চলতি বছরের এপ্রিল মাসে সেই চুক্তির বাস্তবায়ন হতে চলেছে।

এপ্রিলেই ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গতবছর ২৪ জুলাই ব্রিটেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। সব ঠিক থাকলে চলতি বছরের এপ্রিল মাসে সেই চুক্তির বাস্তবায়ন হতে চলেছে। রবিবার সরকারি সূত্রে এমনই জানা গিয়েছে। গতবছর স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, ভারতীয় বস্ত্র, জুতো, মূল্যবান রত্ন, গয়না, প্রক্রিয়াজাত সামুদ্রিক পণ্য ব্রিটিশ বাজারে আরও বেশিমাত্রায় পাওয়া যাবে। লন্ডনের বাজারে একাধিক কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আমদানিতেও কোনো শুল্ক লাগবে না। আবার ব্রিটেন থেকে আমদানি করা স্কচ, হুইস্কি, চকোলেট, গাড়ি সহ একাধিক পণ্যের ক্ষেত্রেও শুল্কের হার কমবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ