Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আরও ১১৪ রাফাল কিনবে ভারত, ৩.২৫ লক্ষ কোটির চুক্তিতে ছাড়পত্র প্রতিরক্ষা মন্ত্রকের

ফরাসি প্রেসিডেন্টের ভারত সফরের আগে বড়োসড়ো সিদ্ধান্ত। ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত। বৃহস্পতিবার এই ক্রয়ের প্রস্তাবে মিলল ছাড়পত্র।

আরও ১১৪ রাফাল কিনবে ভারত, ৩.২৫ লক্ষ কোটির চুক্তিতে ছাড়পত্র প্রতিরক্ষা মন্ত্রকের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফরাসি প্রেসিডেন্টের ভারত সফরের আগে বড়োসড়ো সিদ্ধান্ত। ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত। বৃহস্পতিবার এই ক্রয়ের প্রস্তাবে মিলল ছাড়পত্র।  পাকিস্তানের প্রত্যক্ষ মদতে জঙ্গিবাহিনির পহেলগাঁওয়ে গণহত্যার পর ভারত অপারেশন সিন্দুর শুরু করেছিল। সেই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ নিঃশর্ত সমর্থন করেননি ভারতকে। নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তিনি বলেছিলেন, ভারত ও পাকিস্তান উভয়েরই সংযম ও নিয়ন্ত্রণ রাখা উচিত। যুদ্ধ কোনও পথ নয়। অথচ ফ্রান্স তার আগেই ৫৯ হাজার কোটি টাকার রাফালের সিংহভাগ ডেলিভারি করেছে ভারতকে। সেখানেই শেষ নয়।

Advertisement

অপারেশন সিন্দুরে রাশিয়া এবং দেশের নিজস্ব দুই এয়ার ডিফেন্স সিস্টেম যখন পাকিস্তানের সব আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়েছে, সেই সময় রাফালের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। পাকিস্তানের দাবি ছিল, তারা একাধিক রাফালকে গুলি করে ভূপতিত করেছে। প্রশ্ন উঠেছিল রাফালের কার্যকারিতা নিয়ে। এরইমধ্যে ভারত ওই যুদ্ধবিমান কিনতে সর্বকালীন রেকর্ড মূল্যের এক সামরিক চুক্তি করতে চলেছে শীঘ্রই।  বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজিশন কমিটির বৈঠকে ১১৪ টি নতুন রাফাল ক্রয়ের সিদ্ধান্তকে অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে কেনা হবে মিসাইল এবং পি এইট্রি ওয়ান পজেডিয়াল লং রেঞ্জ মেরিটাইম পেট্রল এয়ারক্র্যাফট। এই চুক্তিতে ভারত এই সামরিক উপকরণ ক্রয় করতে ব্যয় করবে ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। 

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সম্মেলনে যোগ দিতে ১৬ ফেব্রুয়ারি ভারতে আসবেন ম্যাক্রঁ। যদিও ওই সম্মেলনে যোগ দেওয়া গৌণ। ফ্রান্সের জন্য বিরাট বড় সুসংসাদ হতে চলেছে ওই বিপুল মূল্যের অর্ডার। ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন সংস্থার সঙ্গে শীঘ্রই এই চুক্তি করবে এবং আলোচনা শুরু হবে শর্তাবলী নিয়ে। ভারতীয় বায়ুসেনার কাছে থাকার কথা ৪২ স্কোয়াড্রন ফাইটার জেট বাহিনি। এখন রয়েছে ২৯ স্কোয়াড্রন। এই ১১৪ রাফাল এবং তেজস যুক্ত হলে এক ধাক্কায় আরও অন্তত ৮ স্কোয়াড্রন বেড়ে যাবে বায়ুসেনার যুদ্ধবিমান শক্তি। জানা গিয়েছে, নতুন চুক্তির শর্ত হিসাবে ১৮টি রাফাল আসবে ফ্লাই অ্যাওয়ে অবস্থায় অর্থাৎ ফ্রান্স থেকে। বাকি ৯৬ টির চুড়ান্ত নির্মাণ হবে ভারতে। ৮৮টি টি রাফাল হবে সিঙ্গল সিট এবং ২৬টি হবে টুইন সিটার। ভারতীয় বায়ুসেনার কাছে দুই স্কোয়াড্রন রাফাল রয়েছে। আম্বালায় রাফাল বাহিনির নাম গোল্ডেন অ্যারো। পশ্চিমবঙ্গের হাসিমারায় ফ্যালকন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ