Bartaman Logo
৯ জুন, ২০২৬

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল ভারত

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল ভারত। জাপানকে টপকে এই জায়গায় এসেছে দেশ।

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল ভারত
  • ২৫ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২৫ মে: বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল ভারত। জাপানকে টপকে এই জায়গায় এসেছে দেশ। জানালেন নীতি আয়োগের সিইও বিভি আর সুব্রহ্মণ্যম। গতকাল, শনিবার ছিল নীতি আয়োগের দশম কাউন্সিলের বৈঠক। তারপরেই এই সুখবর দেন বিভি আর সুব্রহ্মণ্যম। তিনি বলেন, ‘বর্তমানে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। যার পরিমাণ ৪ ট্রিলিয়ন ডলার (প্রায় ৪ লক্ষ কোটি ডলার)। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ইতিবাচক রয়েছে। এখন শুধুমাত্র আমেরিকা, চীন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পিত পথে এগোতে থাকি, তবে আগামী তিন বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।’

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে হোক কিংবা ভোটপ্রচারে, এমনকী বিদেশে গিয়েও দৃপ্ত কণ্ঠে বলেন ভারত আগামী  কয়েকবছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। সেই দিকেই যে দেশের অর্থনীতি এগোচ্ছে তা নীতি আয়োগের সিইও-এর দেওয়া তথ্যেই সব পরিষ্কার। ভারতের আগে থাকে দেশগুলির অর্থনীতির পরিমাণ আইএমএফ সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে  বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকা, ৩০ লক্ষ কোটি ডলারের। দ্বিতীয় স্থানে থাকা চীনের অর্থনীতি ১৯.২৩ লক্ষ কোটি ডলারের। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি। তাঁদের অর্থনীতি ৪.৭৮ লক্ষ কোটি ডলারের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ