Bartaman Logo
১০ জুন, ২০২৬

ইরানকে চিকিৎসা সহায়তা ভারতের

চিকিৎসা সহায়তা নিয়ে যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে দাঁড়াল ভারত। বুধবার জাহাজ ভরতি এই চিকিৎসা সরঞ্জাম ইরানে পৌঁছেছে। ভারতের ইরানি দূতাবাস সরঞ্জাম পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে।

ইরানকে চিকিৎসা সহায়তা ভারতের
  • ১৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: চিকিৎসা সহায়তা নিয়ে যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে দাঁড়াল ভারত। বুধবার জাহাজ ভরতি এই চিকিৎসা সরঞ্জাম ইরানে পৌঁছেছে। ভারতের ইরানি দূতাবাস সরঞ্জাম পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দূতাবাসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ভারতের মানুষের পাঠানো চিকিৎসা সামগ্রী ভরতি প্রথম জাহাজটি এসে পৌঁছেছে। ভারতীয় জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ।’ 

Advertisement

যুদ্ধ শুরুর পর থেকে ইরানের চিকিৎসা পরিকাঠামোর উপরও হামলা চালিয়েছে ইজরায়েল-আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, ইরানে এখনো পর্যন্ত ১৮টি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে হামলা চালানো হয়েছে। মৃত্যু হয়েছে ৮ জন চিকিৎসাকর্মীর। চ্যালেঞ্জ থাকলেও ইরানের স্বাস্থ্যব্যবস্থা সক্রিয় বলে মত হু’র। সংস্থার আঞ্চলিক ডিরেক্টর হানান বালখি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘ইরানের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা পরিকাঠামো বিশাল। এখনো পর্যন্ত পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ