Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন অবস্থানেই অনড় ভারত: বিদেশমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসে মদতদাতাদের কড়া বার্তা দিল ভারত। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, ‘সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদা দৃঢ় ও আপসহীন অবস্থান নিয়ে এসেছে ভারত।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন অবস্থানেই অনড় ভারত: বিদেশমন্ত্রী
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসে মদতদাতাদের কড়া বার্তা দিল ভারত। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, ‘সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদা দৃঢ় ও আপসহীন অবস্থান নিয়ে এসেছে ভারত। সেই অবস্থানই বজায় থাকবে।’ সেইসঙ্গেই বিদেশমন্ত্রী লিখেছেন, ‘গোলাগুলি ও সামরিক পদক্ষেপ বন্ধ রাখতে সহমত হয়েছে ভারত।’ এর আগে এদিন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে প্রথম বার্তাটি আসে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্রকে এজন্য শুভেচ্ছাও জানান মার্কিন প্রেসিডেন্ট। ঠিক তার পরপরই সামনে আসে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের বক্তব্য। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘কালক্ষেপ না করে সংঘর্ষ বিরতিতে যাওয়ার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও ভারত। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে আপস না করেই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সর্বদা 

Advertisement

সচেষ্ট পাকিস্তান।’ এদিকে পহেলগাঁও হামলা এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ফোনে কথা বললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চীনকে তিনি বলেন, পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে ভারতকে কঠোর অবস্থা নিতেই হতো। চীনের বিদেশমন্ত্রীও পহেলগাঁও হামলার নিন্দা করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ