Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রোহিতদের অভাব ঢাকার প্রতিভা রয়েছে ভারতে, মন্তব্য জিমি অ্যান্ডারসনের

ইংল্যান্ড সফরের আগেই দুই মহাতারকা এই সিদ্ধান্ত নিয়েছেন।

রোহিতদের অভাব ঢাকার প্রতিভা রয়েছে ভারতে, মন্তব্য জিমি অ্যান্ডারসনের
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ভারতীয় টেস্ট ক্রিকেটে রোহিত-বিরাট যুগের অবসান ঘটেছে। ইংল্যান্ড সফরের আগেই দুই মহাতারকা এই সিদ্ধান্ত নিয়েছেন। স্বাভাবিকভাবেই মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। তবে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার জেমস অ্যান্ডারসন মনে করছেন, রোহিত-বিরাটের অভাব ঢাকার প্রতিভা ভারতে রয়েছে। তাঁর মন্তব্য, ‘বিরাট ও রোহিত অসাধারণ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ভিকে। তবে আমার মতে, এই দু’জনের অভাব খুব বেশিদিন অনুভূত হবে না।’

Advertisement

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পেসার জিমি অ্যান্ডারসন। জাতীয় দলের হয়ে ১৮৮ টেস্ট ম্যাচে ৭০৪টি উইকেট রয়েছে তাঁর। তাছাড়া ভারত-ইংল্যান্ড সিরিজে বিরাট-জিমি দ্বৈরথের দিকেও তাকিয়ে থাকতেন অনুরাগীরা। তবে এখন দু’জনেই এই ফরম্যাটকে বিদায় বলেছেন। জিমির সংযোজন, ‘আইপিএলের দিকে নজর রাখলেই বুঝতে পারবেন, ভারতে প্রতিভার অভাব নেই। তরুণ সব ব্যাটারদের ভয়ডরহীন, আগ্রাসী মনোভাব আমায় অবাক করে। আইপিএল থেকে সরাসরি তাদের টেস্ট দলেও সুযোগ দেওয়া হয়।’ উল্লেখ্য, রোহিত শর্মা অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে টিম ইন্ডিয়াকে। আর প্রথম অ্যাসাইনমেন্টেই তাঁকে সামলাতে হবে শক্তিশালী ইংল্যান্ডের চ্যালেঞ্জ। তা’ও আবার ইংল্যান্ডের মাটিতেই। তবুও ইংরেজ-বাহিনীকে সতর্ক করছেন জিমি। তাঁর কথায়, ‘চলতি বছরটা ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নভেম্বরে অ্যাসেজ রয়েছে। তার আগে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছন্দ খুঁজে নিতে হবে। বিরাট ও রোহিত না থাকলেও ভারতকে হাল্কাভাবে নেওয়া উচিত নয়। অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় অ্যাসেজে মনঃসংযোগ করতে গিয়ে আগের সিরিজগুলিতে আমরা গুরুত্ব দিই না। তার জন্য ভুগতেও হয়েছে। তাছাড়া টেস্টে ভারত খুবই শক্তিশালী দল। শুভমান গিলরা কঠিন চ্যালেঞ্জ জানাবে ইংল্যান্ডকে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ