Bartaman Logo
১৭ জুন, ২০২৬

অত্যাধুনিক অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার হাতে পাচ্ছে ভারত

অবশেষে অপেক্ষার অবসান। ভারতের হাতে আসছে অত্যাধুনিক অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টার। অপারেশন সিন্দুরের পরবর্তী পরিস্থিতিতে এই মুহূর্তে পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে চাইছে ভারত।

অত্যাধুনিক অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার হাতে পাচ্ছে ভারত
  • ৩ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়াদিল্লি:  অবশেষে অপেক্ষার অবসান। ভারতের হাতে আসছে অত্যাধুনিক অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টার। অপারেশন সিন্দুরের পরবর্তী পরিস্থিতিতে এই মুহূর্তে পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে চাইছে ভারত।  সেখানেই এই অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারগুলি মোতায়েন হবে বলে জানা যাচ্ছে। 

Advertisement

২০২০ সালে অ্যাপাচে এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টারগুলির জন্য আমেরিকার সঙ্গে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে ভারত। ৩ দফায় মোট ৬টি হেলিকপ্টারের চুক্তি হয়। ২০২৪ সালের মে মাসে হেলিকপ্টারগুলির প্রথম ব্যাচ ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর করার কথা ছিল। পরে সরবরাহের ঘাটতির কারণে ডেডলাইন পিছিয়ে ডিসেম্বর ২০২৪ করা হয়। সূত্রের খবর, চলতি মাসেই অ্যাপাচের এই অ্যাটাক হেলিকপ্টারগুলির প্রথম ব্যাচ হাতে পাবে ভারতীয় সেনা। প্রথম ব্যাচে তিনটি হেলিকপ্টার থাকবে বলে জানা যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে আসবে দ্বিতীয় ব্যাচের হেলিকপ্টারগুলি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ