Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওমানকে হারাতে মরিয়া ভারত

সোমবার কাফা নেশনস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। প্রতিপক্ষ ওমান। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের স্থান ৭৯।

ওমানকে হারাতে মরিয়া ভারত
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সোমবার কাফা নেশনস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। প্রতিপক্ষ ওমান। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের স্থান ৭৯। ফলে আরও এক কঠিন লড়াইয়ের সামনে ব্লু টাইগার্স। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ আনোয়ার আলি। আগামী মাসে সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে খালিদ জামিল ব্রিগেড। তার আগে ওমানের বিরুদ্ধে প্রস্তুতি সেরে রাখতে চাইছেন জাতীয় দলের ডিফেন্ডার। শনিবার প্রস্তুতি শেষে তিনি বলেন, ‘জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে চাই। প্রতিটা ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে ওমানকে হারানো সম্ভব।’

Advertisement

কাফা নেশনস কাপে কোচ খালিদের তত্ত্বাবধানে গ্রুপ পর্বে একটি করে জয়, ড্র ও হারের ফলে তাজাকিস্তানকে পিছনে ফেলতে সক্ষম হয়েছে ভারত। গ্রুপের সেকেন্ড বয়ের তকমা নিয়ে ব্লু টাইগার্স পৌঁছেছে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত লড়াই উপহার দিয়েছেন মহেশ, ছাংতেরা। খালিদ জমানায় বিশেষ ভাবে নজর কেড়েছে দলের রক্ষণ। অভিজ্ঞ স্টপার সন্দেশ ঝিংগান চোটের কারণে ছিটকে গেলেও রাহুল ভেকেকে নিয়ে রক্ষণ আগলাচ্ছেন আনোয়ার। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ম্যাচের আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলকে। বিশেষত শক্তিশালী ইরানের বিরুদ্ধে প্রথমার্ধে দুরন্ত লড়াই ব্লু টাইগার্সদের মনোবল বাড়িয়েছে। সেই হাতিয়ারকে পুঁজি করেই ওমানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে মরিয়া আনোয়ার আলিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ