Bartaman Logo
১১ জুন, ২০২৬

রাইট ভাইদের আবিষ্কারের আগেই ‘পুষ্পক’ বিমান ছিল ভারতের, বেফাঁস শিবরাজ

রাইট ভাইদের যুগান্তকারী কৃতিত্বেও হাত পড়ল! ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর। প্রথমবার বিমান আকাশে উড়তে দেখেছিল গোটা বিশ্ব। নেপথ্যে ছিলেন দুই ভাই তথা মার্কিন বিজ্ঞানী অরভিল ও উইলবার রাইট।

রাইট ভাইদের আবিষ্কারের আগেই ‘পুষ্পক’ বিমান ছিল ভারতের, বেফাঁস শিবরাজ
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল:  রাইট ভাইদের যুগান্তকারী কৃতিত্বেও হাত পড়ল! ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর। প্রথমবার বিমান আকাশে উড়তে দেখেছিল গোটা বিশ্ব। নেপথ্যে ছিলেন দুই ভাই তথা মার্কিন বিজ্ঞানী অরভিল ও উইলবার রাইট। এই বিমান আবিষ্কার প্রসঙ্গে বিজ্ঞানের আঙিনায় পৌরাণিক কাহিনী টেনে আনলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোপালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইএসইআর)-এর অনুষ্ঠান মঞ্চে ভারতে সুপ্রাচীন কালে বিমান আবিষ্কারের দাবি করলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘রাইট ব্রাদার্সের আবিষ্কারের বহু কাল আগেই ভারতে বিমান ছিল। তা হল পুষ্পক।’ মোদি জমানায় হিন্দুত্বের আবেগ উস্কে দিতে বিজেপি নেতা-মন্ত্রীদের পুরাণ ও বিজ্ঞান একাকার করে দেওয়ার নজির নতুন কিছু নয়। কয়েক বছর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং আইআইটি পড়ুয়াদের রামায়ণে বর্ণিত পুষ্পক রথ সম্পর্কে শিক্ষাদানের কথা বলেছিলেন। সম্প্রতি স্কুল পড়ুয়াদের সামনে বিজেপি সাংসদ অনুরাগ 

Advertisement

ঠাকুর হনুমানকে বিশ্বের প্রথম মহাকাশচারী হিসেবে উল্লেখ করেছিলেন। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন। এর পরিবর্তে  পুরাণাশ্রয়ী ধারনা পড়ুয়াদের সামনে রাখায় বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ। এর রেশ কাটার আগেই গেরুয়া শিবিরের আর এক নেতা শিবরাজও একই ধরনের দাবি করলেন। 
আইআইএসইআরের অনুষ্ঠান পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শিবরাজ বলেন, রাইট ভাইদের আবিষ্কারের বহু আগেই আমাদের কাছে পুষ্পক বিমান ছিল। আজ আমাদের কাছে যে সমস্ত ড্রোন, ক্ষেপণাস্ত্র রয়েছে, তা হাজার বছর আগেও ছিল। মহাভারতে এই সমস্ত কিছুর উল্লেখ রয়েছে। আমরা তা পড়েছি। একটা কথা মাথায় রাখতে হবে, হাজার হাজার বছর আগে থেকেই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি অনেক উন্নত।

Advertisement
সম্পর্কিত সংবাদ