নয়াদিল্লি: হকি প্রো লিগে অবশেষে জয়ের মুখ দেখল ভারতীয় পুরুষ দল। রবিবার বেলজিয়ামকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৩ গোলে হারাল ক্রেগ ফুলটনের ছেলেরা। ম্যাচে জোড়া গোল সুখজিৎ সিংয়ের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন অমিত রোহিদাস ও হরমনপ্রীত সিং। উল্লেখ্য, টানা সাত ম্যাচে মুখ থুবড়ে পড়ার পর ভারতীয় পুরুষ দলের এটাই ছিল প্রথম জয়। খারাপ সময় দ্রুত কাটাতে চাইবেন কোচ ক্রেগ ফুলটন।



