Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

খালেদার প্রয়াণে ভারতের শোকবার্তা, মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর শোকবার্তা বাংলাদেশে নিয়ে যান বিদেশমন্ত্রী এস জয়শংকর।

খালেদার প্রয়াণে ভারতের শোকবার্তা, মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি
  • ৫ জানুয়ারি, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর শোকবার্তা বাংলাদেশে নিয়ে যান বিদেশমন্ত্রী এস জয়শংকর। প্রতিবেশী দেশের এহেন আচরণে আপ্লুত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। মোদির শোকবার্তা ও স্মৃতিচারণ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন তাঁরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে , খালেদার মৃত্যুতে ভারত সরকারের এই মানবিক বার্তা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন। দলের বক্তব্যে উল্লেখ করা হয়েছে, খালেদার সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও দৃঢ় হয়েছিল। খালেদার শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী। মোদির শোকবার্তায় বিশেষভাবে উল্লেখ ছিল খালেদার নেতৃত্ব, রাজনৈতিক অবদান এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁর ভূমিকার কথা। বিএনপি নেতাদের দাবি, এমন সৌজন্যমূলক পদক্ষেপ দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করে তুলবে।

Advertisement

এদিকে, বাংলাদেশে হিন্দু ব্যবসায়ী খোকনচন্দ্র দাস খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস উইং  জানিয়েছে, শনিবার কিশোরগঞ্জ এলাকায় রাতভর অভিযান চালায় র‍্যাব। সোহাগ, রবি এবং পলাশ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ