আগামী ২৮ এপ্রিল কানাডায় নির্বাচন। আর সেই নির্বাচনে বিশ্বের কয়েকটি দেশ প্রভাব খাটাতে পারে বলে গুরুতর অভিযোগ করল কানাডার গোয়েন্দা সংস্থা। তাঁদের দাবি, নির্বাচনে নাক গলানোর চেষ্টা করতে পারে ভারত ও চীন। রাশিয়া ও পাকিস্তানও নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে বলে অভিযোগ কানাডার গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিয়োরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)-এর।



