Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্বাধীনতার মাস: বিশেষ সুযোগ বিএসএনএলের

স্বাধীনতা দিবস উদযাপনে চলতি মাস জুড়ে গ্রাহকদের জন্য বিশেষ অফার আনল বিএসএনএল। তারা জানিয়েছে, মাত্র এক টাকার বিনিময়ে নতুন ‘ফ্রিডম প্ল্যান’-এ একমাসের জন্য যত খুশি কথা বলা যাবে।

স্বাধীনতার মাস: বিশেষ সুযোগ বিএসএনএলের
  • ৩ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস উদযাপনে চলতি মাস জুড়ে গ্রাহকদের জন্য বিশেষ অফার আনল বিএসএনএল। তারা জানিয়েছে, মাত্র এক টাকার বিনিময়ে নতুন ‘ফ্রিডম প্ল্যান’-এ একমাসের জন্য যত খুশি কথা বলা যাবে। প্রতিদিন ২ জিবি ডেটা মিলবে। প্রতিদিন ১০০টি এসএমএস করতে পারবেন গ্রাহক। একটি বিএসএনএল সিমও মিলবে বিনামূল্যে। এমাসে যেকোনও দিন গ্রাহক এই প্ল্যান নিতে পারবেন এবং তারপর একমাস অফার চালু থাকবে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি জানিয়েছে, তাদের ৪ জি পরিষেবার সঙ্গে গ্রাহকদের পরিচিত করাতেই এই প্ল্যান আনা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ