Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দরের কাজে হিন্দির গুরুত্ব বৃদ্ধি, শুরু বিতর্ক

ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে একুশের সভা থেকে সোমবার কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা বিমানবন্দরের কাজে হিন্দির গুরুত্ব বৃদ্ধি, শুরু বিতর্ক
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে একুশের সভা থেকে সোমবার কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া বক্তৃতার কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা বিমানবন্দরের অফিসিয়াল ভাষা হিসেবে ‘হিন্দি’কে স্বীকৃতি দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। অর্থাৎ কাজের ক্ষেত্রে এই ভাষার গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। এই মর্মে একটি বিবৃতি জারি করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তারপরই বাংলার বিমানবন্দরের অফিসিয়াল ভাষা ‘হিন্দি’ কেন হবে? তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আম জনতা থেকে রাজনৈতিক মহলে। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা সহ পূর্বাঞ্চলীয় সবকটি বিমানবন্দরের জন্য অফিসিয়াল ভাষা হিসেবে ‘হিন্দি’কে স্বীকৃতি দেওয়া হল। এই উদ্দেশে এদিন বিমানবন্দর চত্বরে পরিদর্শন করেন বিমানবন্দরের উচ্চপদস্থ কর্তারা। এই বিবৃতি প্রকাশ্যে আসার পরই  নানা মহলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ