Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে পণ্য পরিবহণ বৃদ্ধি

চলতি ২০২৫-২৬ আর্থিক বছরে দেশের বড় বন্দরগুলির মধ্যে কলকাতা-হলদিয়ায় পণ্য পরিবহণ বৃদ্ধির হার সব থেকে বেশি।

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে পণ্য পরিবহণ বৃদ্ধি
  • ১০ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকতা: চলতি ২০২৫-২৬ আর্থিক বছরে দেশের বড় বন্দরগুলির মধ্যে কলকাতা-হলদিয়ায় পণ্য পরিবহণ বৃদ্ধির হার সব থেকে বেশি। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষের চেয়ারম্যান রথেন্দ্র রমণ বুধবার জানিয়েছেন, এবারে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এসএমপি গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় ২১.২১ শতাংশ বেশি পণ্য বহন করেছে। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম তিন মাসে ১৪.২ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহণ করেছিল এসএমপি। তা এবার বেড়ে হয়েছে ১৭.১৮৬ মিলিয়ন মেট্রিক টন। দেশে ১২টি বন্দরকে মেজর পোর্ট হিসেবে ধরা হয়। পণ্য পরিবহণের এত বেশি হারে বৃদ্ধি আর কোনও মেজর পোর্টে হয়নি। বেশিরভাগ বন্দরে ১০-১২ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে। কন্টেনারে থাকা ও খোলা বাল্ক জাতীয় পণ্য দু’টির ক্ষেত্রে পরিমাণ বেড়েছে। ভোজ্য তেল, কোক কয়লা, পেট্রোলিয়াম সামগ্রী প্রভৃতি ক্ষেত্রে বৃদ্ধি খুব উল্লেখযোগ্য হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ