Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের ভাতা বৃদ্ধি

পুজোর আগে রাজ্য সরকারের বিভিন্ন অফিসে চুক্তিতে নিযুক্ত আংশিক সময়ের গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হল।

অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের ভাতা বৃদ্ধি
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে রাজ্য সরকারের বিভিন্ন অফিসে চুক্তিতে নিযুক্ত আংশিক সময়ের গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হল। অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ভাতা বৃদ্ধি আগস্ট মাস থেকে কার্যকর হবে। এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে এই শ্রেণির কর্মীদের ভাতা বৃদ্ধি করে ৩ হাজার টাকা করা হয়। ফলে তাদের বেতন বৃদ্ধি হল ২ হাজার টাকা। একেবারে স্থানীয় ভিত্তিতে অফিস কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী এই ধরনের গ্রুপ ডি কর্মী নিয়োগ করে থাকে। অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ টুকটাক কাজ এই কর্মীরা করে থাকেন। অর্থদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা বছরের জন্য বা তার থেকে কম সময়ের জন্য নিযুক্ত অস্থায়ী গ্রুপ ডি কর্মীরা এই বর্ধিত ভাতা পাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ