Bartaman Logo
৯ জুন, ২০২৬

আলোচনা ছাড়াই লোকসভায় পাশ আয়কর সংশোধনী বিল

সিলেক্ট কমিটির অধিকাংশ সংশোধনী গ্রহণ এবং বিলের অন্তর্ভুক্ত করে লোকসভায় সোমবার পেশ ও দ্রুত পাশ করিয়ে নেওয়া হল আয়কর আইন, ২০২৫।

আলোচনা ছাড়াই লোকসভায় পাশ আয়কর সংশোধনী বিল
  • ১২ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: সিলেক্ট কমিটির অধিকাংশ সংশোধনী গ্রহণ এবং বিলের অন্তর্ভুক্ত করে লোকসভায় সোমবার পেশ ও দ্রুত পাশ করিয়ে নেওয়া হল আয়কর আইন, ২০২৫। আলোচনা ছাড়া এদিন পাশ হয়ে গিয়েছে ট্যাক্সেশন সংশোধনী বিল, ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স বিল, ন্যাশনাল অ্যান্টি ডোপিং বিল। রাজ্যসভায় অনুরূপভাবে পাশ হয়েছে গোয়ায় তফসিলি উপজাতি সংক্রান্ত বিল, মার্চেন্ট শিপিং বিল। আয়কর এবং ট্যাক্সেশন বিল রাজ্যসভায় পাশ করানোর পর আইনে পরিণত হবে। বিরোধীদের অভিযোগ, এভাবে বিনা আলোচনায় একের পর এক বিল পাঁচ দশ মিনিটের মধ্যে পাশ করিয়ে নেওয়া সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সরকারের বক্তব্য, সংসদ চলতে দিচ্ছে না বিরোধীরাই। তাদের বারংবার সংসদীয় আলোচনায় অংশ নিতে বলা হচ্ছে। তাহলে কি জনগণের স্বার্থবাহী বিশ পাশ হওয়া আটকে থাকবে? 

Advertisement

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সোমবার লোকসভায় আয়কর আইন পেশ করার পর বলেন, সিলেক্ট কমিটির সিংহভাগ সংশোধনী ও প্রস্তাব সরকার মেনে নিয়েছে। ২৮৫টি সুপারিশ করেছিল সিলেক্ট কমিটি। ১৯৬১ সালের আয়কর আইন বাতিল করে যে নয়া আয়কর আইন চালু হবে, তাতে আয়করের কাঠামোগত একঝাঁক বদল হয়েছে। যদিও  ২০২৫ সালের বাজেটে ঘোষিত আয়কর কাঠামো ও প্রস্তাবে কোনও বদল হয়নি। নয়া বিলের গুরুত্বপূর্ণ হংশ হল, যাদের জিরো ট্যাক্স হবে, তাদের ইস্যু করে দেওয়া হবে নিল ট্যাক্স সার্টিফিকেট।  এই আ‌ই঩নে ট্যাক্স রিফান্ড ব্যবস্থা আরও সরল হবে। যারা দেরি করে অর্থাৎ সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রিটার্ন জমা দেবে, তারাও সেই ফর্মে রিফান্ড দাবি করতে পারবে। বাড়িভাড়া থেকে যে আয় হয় সেটির উপর ধার্য ট্যাক্সের কাঠামো সরল করে দেওয়া হচ্ছে। বছরে কোনও বাড়ি ভাড়া দেওয়া হলে, সেটি যদি মাঝপথে আর  ভাড়া না থাকে, তাহলে বার্ষিক কর ধার্য হবে কত ভাড়া আয় হয়েছে সেটির উপর। অর্থাৎ বছরে কত ভাড়া হওয়া উচিত সেই কাঠামোর উপর নয়। এই ট্যাক্সও ধার্য হবে ৩০ শতাংশ স্ট্যান্ডার্ড ডিডাকশন, গৃহঋণবাবদ সুদপ্রদান, পুরসভার ট্যাক্স প্রদান ইত্যাদি বাদ দিয়ে যত টাকা ভাড়া থেকে আয় হবে, সেই নেট ইনকামের উপর। ট্যাক্স রিটার্ন ও হিসাবে প্রিভিয়াস ইয়ার কিংবা অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে কোনও শব্দবন্ধ আর থাকবে না। এবার থেকে সরাসরি ট্যাক্স ইয়ার অর্থাৎ যে আর্থিক বছরের ট্যাক্স রিটার্ন স্টেটমেন্ট জমা করা হচ্ছে, সেটাই সরাসরি লেখা হবে ফর্মে। ডিজিটাল ট্যাক্স পেমেন্ট সংক্রান্ত বিধি তৈরি করার অধিকার থাকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের। 

সম্পর্কিত সংবাদ