Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভবিষ্যতে মহাকুম্ভ হয়ত বালির উপর হবে’, প্রকৃতি ধ্বংসের দিকে ইঙ্গিত সোনম ওয়াংচুকের, কলকাতায় বক্তৃতা পরিবেশকর্মীর

বাঙালি যেন এমনই থাকে—কলকাতায় এসে বাঙালির প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিবেশকর্মী, শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক।

‘ভবিষ্যতে মহাকুম্ভ হয়ত বালির উপর হবে’, প্রকৃতি ধ্বংসের দিকে ইঙ্গিত সোনম ওয়াংচুকের, কলকাতায় বক্তৃতা পরিবেশকর্মীর
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালি যেন এমনই থাকে—কলকাতায় এসে বাঙালির প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিবেশকর্মী, শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। বললেন, ‘লাদাখে প্রচুর বাঙালি ট্রেক করতে যান। ওঁরা ট্র্যাভেলার-এক্সপ্লোরার হিসেবেই যান। এরকমই থাকবেন। দয়া করে ট্যুরিস্ট হয়ে উঠবেন না।’ মঙ্গলবার জেআইএস গ্রুপের একটি অনুষ্ঠানে ধনধান্য অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন সোনম। সেখানে পড়ুয়াদের জীবনের পাঠ দেন। শোনান নিজের এলাকা লাদাখের গল্প। কীভাবে সেখানে শুরু করেছিলেন স্কুল, কেমনভাবে চলে ওঁদের জীবনযাত্রা? এসব কাহিনি বললেন আর মন্ত্রমুগ্ধের মতো শুনলেন পড়ুয়ারা।

Advertisement

ট্যুরিস্ট অর্থাত্ পর্যটকদের বিরুদ্ধে পরিবেশকর্মীরা প্রায়শই অভিযোগ তোলেন, বিভিন্ন এলাকায় গিয়ে তাঁরা দূষণ বাড়িয়ে তোলেন। সেই প্রসঙ্গ টেনে সোনম এদিন বাঙালির উদ্দেশে বলেন, ‘আপনারা ট্র্যাভেলার-এক্সপ্লোরার হয়েই থাকুন।’ পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘হিমবাহ যেভাবে গলতে শুরু করেছে। বা তার সঙ্গে যেভাবে পাল্লা দিয়ে জঙ্গল কাটা শুরু হয়েছে। খুবই ক্ষতিকর। বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় নদীগুলি শুকিয়ে থাকে। যা মনে হচ্ছে, আগামী দিনে হয়তো মহাকুম্ভ বালির উপরই হবে।’ সোনমের কথা শোনার জন্য এদিন পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি তাঁদের বলেন, ‘কখনও জীবন থেকে কৌতূহল বাদ দেবেন না। চারপাশে যা কিছু ঘটছে, তা নিয়ে প্রশ্ন করবেন।’ পাশাপাশি পড়ুয়াদের সহমর্মী হওয়ার পরামর্শও দেন। বলেন, ‘যত বেশিবার ব্যর্থ হবেন তত শিখতে পারবেন। তা বলে অলস হয়ে বসে থাকবেন না।’ এদিনের অনুষ্ঠানে সোনম ছাড়াও উপস্থিত ছিলেন স্টার্ট আপ মানচিত্রে দেশের অন্যতম মুখ আদিত্য অরোরা, মায়াঙ্ক বিন্দাল, জেআইএস গ্রুপের ডিরেক্টর জসপ্রীত কাউর প্রমুখ।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ