Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অসুস্থ নির্মল কুমার

হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা নির্মল কুমার। পায়ে সংক্রমণজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

অসুস্থ নির্মল কুমার
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা নির্মল কুমার। পায়ে সংক্রমণজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। চিকিৎসকরা মনে করছেন, বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগবে তাঁর। নির্মল কুমার এবং মাধবী মুখোপাধ্যায়ের কন্যা মিমি ভট্টাচার্য জানিয়েছেন, ‘গত বৃহস্পতিবার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে সেলুলাইটিসের জন্য ডাক্তারের পরামর্শে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বাবা অনেকটা ভালো আছেন।’ বর্তমানে অভিনেতার বয়স ৯৬ বছর। এই বয়সে নানাবিধ বার্ধক্যজনিত অসুখ কাবু করেছে তাঁকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা এখনও জানানো হয়নি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ