Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইআইটি খড়্গপুরে চলতি শিক্ষাবর্ষে এআই নিয়ে বাংলায় বিএস কোর্স চালু

এই শিক্ষাবর্ষেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বাংলা মাধ্যমের গ্র্যাজুয়েশন কোর্স চালু করছে আইআইটি খড়্গপুর। মঙ্গলবার প্রতিষ্ঠানের নিউটাউন রিসার্চ সেন্টারে অধিকর্তা সুমন চক্রবর্তী একথা জানান।

আইআইটি খড়্গপুরে চলতি শিক্ষাবর্ষে  এআই নিয়ে বাংলায় বিএস কোর্স চালু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই শিক্ষাবর্ষেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বাংলা মাধ্যমের গ্র্যাজুয়েশন কোর্স চালু করছে আইআইটি খড়্গপুর। মঙ্গলবার প্রতিষ্ঠানের নিউটাউন রিসার্চ সেন্টারে অধিকর্তা সুমন চক্রবর্তী একথা জানান। এটাই প্রথম ব্যাচেলর অব সায়েন্স (বিএস) কোর্স হতে চলেছে আইআইটির। অনলাইন তথা দূরশিক্ষার মাধ্যমে এই কোর্সে পড়ুয়া ভরতি করা হবে। তবে, প্রজেক্টের জন্য পড়ুয়াদের ক্যাম্পাসে আসতে হবে। নিজস্ব পদ্ধতিতেই এই কোর্সের পড়ুয়াদের বাছাই করে নেবে এই প্রতিষ্ঠান। তার আগে সেনেট বৈঠকে এই কোর্সটি চালুর প্রস্তাব পাশ করা হবে। প্রযুক্তি শিক্ষার সঙ্গে বিবেক ও মূল্যবোধের মেলবন্ধন ঘটিয়ে সামগ্রিক শিক্ষাক্ষেত্রে নবজাগরণের লক্ষ্যে আয়োজিত রেনেসাঁ ২.০ শীর্ষক অনুষ্ঠানের মাঝে একথা বলেন তিনি।

Advertisement

সুমনবাবু আরো জানান, রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুল স্তরের শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের কথা ভাবছে আইআইটি খড়্গপুর। শিক্ষাব্যবস্থার চরিত্র পালটে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির সঙ্গে শিক্ষকদের সড়োগড়ো করে তোলার জন্য এই মেন্টরিং অব মেন্টরস কর্মসূচি চালানো হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ তথা বিশ্বের তাবড় শিক্ষাবিদ। প্রযুক্তি, বিশেষ করে এআইয়ের এথিক্যাল ব্যবহার, সার্বিক মূল্যবোধ গড়ে তোলা নিয়ে একাধিক আলোচনা সভা হয়। এগুলি থেকে নির্যাস নিয়ে একটি রূপরেখা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে তথা শিক্ষামন্ত্রকে জমা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অধিকর্তা। সুকান্তবাবু বলেন, লিখিতভাবে পেলে তা নিয়ে সর্বস্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ