Bartaman Logo
২ জুন, ২০২৬

‘ভোটদানের অধিকার কাড়তে দেব না’, বিহারে ‘যাত্রা’ শুরু রাহুলের

বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশন যে ভোট চুরি করছে, তা এখন সারা দেশ জেনে গিয়েছে। রবিবার বিহারে ‘ভোট অধিকার যাত্রা’র সূচনায় এমনই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

‘ভোটদানের অধিকার কাড়তে দেব না’, বিহারে ‘যাত্রা’ শুরু রাহুলের
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০

সাসারাম: বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশন যে ভোট চুরি করছে, তা এখন সারা দেশ জেনে গিয়েছে। রবিবার বিহারে ‘ভোট অধিকার যাত্রা’র সূচনায় এমনই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন সাসারাম থেকে রাহুলের এই যাত্রা শুরু হয়েছে। ভোটমুখী এই রাজ্যের ২০টি জেলার মোট ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই যাত্রা। ১৬ দিন পর ১ সেপ্টেম্বর পাটনায় শেষ হবে এই যাত্রা। সেদিন পাটনায় সমাবেশের আয়োজন করা হবে। এক্স হ্যান্ডলে এই যাত্রার রুট প্রকাশ করে রাহুল লেখেন, মৌলিক গণতান্ত্রিক অধিকার-‘এক ব্যক্তি, এক ভোট’ রক্ষা করতেই এই লড়াই। তিনি অভিযোগ করেন, লোকসভা নির্বাচন ও বিভিন্ন বিধানসভা ভোটে কারচুপি হয়েছে। বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)-এর মাধ্যমে একই ষড়যন্ত্রের চেষ্টা চলছে। কিন্তু বিরোধী জোট ‘ইন্ডিয়া’ বিহার বিধানসভা নির্বাচনে কোনওভাবেই ‘ভোট চুরি’ হতে দেবে না। 

Advertisement

সাসারামের বিআইএডিএর মাঠে ভোট অধিকার যাত্রার সূচনা অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, সিপিআইএমএলের দীপঙ্কর ভট্টাচার্য সব বিরোধী জোটের  বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে রাহুল বলেন, ‘আমরা এখানে আপনাদের বলতে এসেছি যে, আমরা বিহারের ভোট চুরি হতে দেব না। গরিবের শুধু ভোট দেওয়ার ক্ষমতা আছে। সেই ক্ষমতা কেড়ে নিতে আমরা দেব না। বিহার, মহারাষ্ট্র, অসম, পশ্চিমবঙ্গ-যেখানেই ওরা ভোট চুরির চেষ্টা করবে, আমরা ওদের মানুষের কাঠগড়ায় তুলব।’ 
কংগ্রেস সূত্রে খবর, ভারত জোড়ো ন্যায় যাত্রার আদলেই ভোট অধিকার যাত্রাও হাইব্রিড মোডে হবে। কিছুটা হেঁটে, কিছুটা গাড়িতে পথ পাড়ি দেবেন রাহুল সহ অন্য নেতারা। তেজস্বী যাদবও যাত্রায় উপস্থিত থাকবেন। বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ কুমার এদিন অভিযোগ করেন, নির্বাচন কমিশন এসআইআরের মাধ্যমে অনগ্রসর শ্রেণি, মুসলিম ও পরিযায়ী শ্রমিকদের ইচ্ছাকৃতভাবে ক্ষতি করতে চাইছে। 

সম্পর্কিত সংবাদ