Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

‘চলে যাব’, বাসভবন বিতর্কে চন্দ্রচূড়

কিছুদিনের মধ্যেই সরকারি বাসভবন ছেড়ে দেবেন। জানালেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দুই মেয়ের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, উপযুক্ত বাড়ি (হুইচেয়ার ফ্রেন্ডলি) খুঁজতেই সময় লেগেছে।

‘চলে যাব’, বাসভবন বিতর্কে চন্দ্রচূড়
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কিছুদিনের মধ্যেই সরকারি বাসভবন ছেড়ে দেবেন। জানালেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দুই মেয়ের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, উপযুক্ত বাড়ি (হুইচেয়ার ফ্রেন্ডলি) খুঁজতেই সময় লেগেছে। কিছুদিন আগে সরকারের তরফে একটি ভাড়া বাড়ির খোঁজ পান তিনি। কিন্তু সেখানে মেরামতির প্রয়োজন ছিল। তাই সরকারি বাসভবন ছাড়তে আরও দেরি হয়, জানিয়েছেন চন্দ্রচূড়। উল্লেখ্য, অবসরের পরও সরকারি বাসভবন খালি করেননি চন্দ্রচূড়। এই অভিযোগে কেন্দ্র সরকারকে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট। চিঠিতে বলা হয়, প্রাক্তন প্রধান বিচারপতির সরকারি বাসভবনে থাকার মেয়াদ বহু আগেই ফুরিয়েছে। অথচ তিনি বাড়ি খালি করেননি। এই আবহে বাড়ি ছাড়ার কথা জানিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি। সেইসঙ্গে দেরির কারণও ব্যাখ্যা করলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ