Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘নয়নতারাকে চাই! পারবেন এনে দিতে?’ সাংসদের মন্তব্যে বিতর্ক

বিপক্ষ ডিএমকের সমালোচনা করতে গিয়ে বিতর্কে জড়ালেন এআইএডিএমকে সাংসদ সি ভে শানমুগাম। উদ্দেশ্য ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের কর্মসূচিকে কটাক্ষ করা।

‘নয়নতারাকে চাই! পারবেন এনে দিতে?’ সাংসদের মন্তব্যে বিতর্ক
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: বিপক্ষ ডিএমকের সমালোচনা করতে গিয়ে বিতর্কে জড়ালেন এআইএডিএমকে সাংসদ সি ভে শানমুগাম। উদ্দেশ্য ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের কর্মসূচিকে কটাক্ষ করা। কিন্তু তার ফল হয়েছে উলটো।

Advertisement

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে ‘টেল আস ইওর ড্রিম’ বা আপনার স্বপ্নের কথা জানান, নামে এক কর্মসূচি আয়োজন করেছে শাসকদল ডিএমকে। এই কর্মসূচির মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বপ্ন ও প্রত্যাশার কথা জানার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যবাসী কী চাইছে, তা জানার উদ্দেশেই এই অভিনব প্রয়াস, দাবি স্টালিনের দলের। এই কর্মসুচিকে কটাক্ষ করেই এআইএডিএমকে নেতা শানমুগাম বলেন, ‘আমার নয়নতারাকে চাই, পারবেন ইচ্ছা পূরণ করতে?’ তিনি আরও বলেন, ‘কেউ নয়নতারাকে বিয়ে করার স্বপ্ন দেখলে মুখ্যমন্ত্রী তা সম্ভব করতে পারবেন?’ অভিনেত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্যে রীতিমতো শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। শাসকদল ডিএমকের মুখপাত্র সৈয়দ হাফিজুল্লাহ এর তীব্র নিন্দা করে বলেন, ‘আমাদের রারাজনৈতিক সমালোচনা করুন, কিন্তু নারীদের অপমান করবেন না। নয়নতারাকে অপমান, সমগ্র নারী জাতির অপমান।’ এআইএডিএমকের তরফে এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে দলের এক মুখপাত্র বলেন, বিতর্কিত মন্তব্য নিয়ে সাফাই দেওয়া তাঁর কাজ নয়। 

সম্পর্কিত সংবাদ