Bartaman Logo
৯ জুন, ২০২৬

দল ভাঙবে ভাবতে পারিনি: শারদ

এনসিপি ভাগ হবে, ভাবতে পারিনি। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বললেন শারদ পাওয়ার। ২৬ বছর আগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির যাত্রা শুরু হয়েছিল শারদ পাওয়ারদের হাত ধরে।

দল ভাঙবে ভাবতে পারিনি: শারদ
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুনে: এনসিপি ভাগ হবে, ভাবতে পারিনি। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বললেন শারদ পাওয়ার। ২৬ বছর আগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির যাত্রা শুরু হয়েছিল শারদ পাওয়ারদের হাত ধরে। কিন্তু শেষ  দু’বছরে  সেই পরিস্থিতি বদলেছে। অজিত পাওয়ারের দলত্যাগের পর দলের নাম থেকে প্রতীক কিছুই নেই শারদ পাওয়ারের হাতে। পুণেতে এনসিপির ২৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শারদ পাওয়ার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দল নানা সমস্যার মুখোমুখি হয়েছে, কিন্তু আপনারা হতাশ হননি। পার্টিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। পার্টি ভাগ হবে এমনটা কখনও ভাবতে পারিনি। কিন্তু এমনটা হয়েই থাকে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ