Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘শ্রমশ্রী’ প্রকল্পে ব্যাপক সাড়া, অ্যাপ চালুর প্রথম দু’দিনেই আবেদন ছাড়াল তিন হাজার

‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে হাতিয়ার করে রাজ্যে রাজ্যে চলছে বাংলাভাষীদের উপর অত্যাচার।

‘শ্রমশ্রী’ প্রকল্পে ব্যাপক সাড়া, অ্যাপ চালুর প্রথম দু’দিনেই আবেদন ছাড়াল তিন হাজার
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে হাতিয়ার করে রাজ্যে রাজ্যে চলছে বাংলাভাষীদের উপর অত্যাচার। এই অবস্থায় ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁরা ফিরে এলে আর্থিক সহযোগিতা করতে ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা করেছেন তিনি। সোমবার বিকেল থেকে চালু হয়ে গিয়েছে ‘শ্রমশ্রী’ মোবাইল অ্যাপ। বাংলার পরিযায়ী শ্রমিকরা এই অ্যাপ ফোনে ডাউনলোড করে প্রকল্পের সুবিধার জন্য আবেদন জানাতে শুরুও করে দিয়েছেন। অ্যাপ চালু হতেই ব্যাপক সাড়া মিলেছে। সূত্রের খবর, প্রথম দু’দিনেই তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে শুধু অ্যাপের মাধ্যমে। সোমবার সকালে এই প্রকল্প নিয়ে শীর্ষ পর্যায়ের একটি বৈঠক হয় নবান্নে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে ‘শ্রমশ্রী’ নিয়ে যে ব্যাপক সাড়া পড়েছে, সেই বিষয়টি বৈঠকে উত্থাপিত হয়। দ্রুত সমস্ত আবেদনপত্র যাচাই করে প্রকল্পের সুবিধা নিশ্চিত করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। এই অ্যাপ ছাড়াও চলতি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে ‘দুয়ারে সরকার’ ডেস্কে গিয়ে প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন পরিযায়ী শ্রমিকরা। এভাবে নাম তোলার জন্যও তোড়জোড় শুরু হয়েছে। 

Advertisement

রাজ্যে ফিরে আসার পর এক বছর এই প্রকল্পের অধীনে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন শ্রমিকরা। তাঁদের ফিরে আসার সময় এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৫,০০০ টাকা দেবে রাজ্য। এছাড়া থাকবে ছেলে-মেয়েদের স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে একাধিক সুবিধা। তবে কোনওভাবেই যাতে অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা না পান, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ