Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভারতীয় সীমান্তে ‘বাংলাদেশি ড্রোন’ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়

ত্রিপুরায় ভারতীয় সীমান্তে মিলল বাংলাদেশি ড্রোন। যা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বল্লামুখা ভারত-বাংলাদেশ সীমান্তে।

ভারতীয় সীমান্তে ‘বাংলাদেশি ড্রোন’ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরায় ভারতীয় সীমান্তে মিলল বাংলাদেশি ড্রোন। যা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বল্লামুখা ভারত-বাংলাদেশ সীমান্তে। জানা গিয়েছে, সীমান্তের ৩০০ মিটার ভিতরে মেলে ড্রোনটি। এই খবর জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবার ধানের জমিতে একটি ড্রোন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা সাধন মজুমদার। তিনি জানিয়েছেন, গত কয়েকদিন আগে একই ধরনের একটি ড্রোন সীমান্তের কাছে উড়ছিল। এদিন সকালে চাষের কাজে জমিতে পৌঁছে সেখানে ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন। তিনি ড্রোনটিকে বাড়িতে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান বিলোনিয়া থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিস ও বিএসএফ আধিকারিকরা। তদন্তের জন্য পুলিস ড্রোনটিকে থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, গত কিছুদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় একটি ড্রোনকে উড়তে দেখা যায়। সেটি বাংলাদেশের দিক থেকে ভারতে এসেছিল বলেই দাবি স্থানীয়দের। ঠিক কী কারণে সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড়ছিল, তা নিয়েও আতঙ্ক ছড়িয়েছে। যদিও তদন্তের স্বার্থে গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ