Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গাজন উপলক্ষ্যে হাওড়া-তারকেশ্বর স্পেশাল ট্রেন

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে পুজো দিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে। এই সময় যাত্রীদের স্বস্তি দিতে তৎপর হল রেল।

গাজন উপলক্ষ্যে হাওড়া-তারকেশ্বর স্পেশাল ট্রেন
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে পুজো দিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে। এই সময় যাত্রীদের স্বস্তি দিতে তৎপর হল রেল। গাজনের মেলা চলাকালীন তিনদিন হাওড়া-তারকেশ্বর রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। ১৩ থেকে ১৫ এপ্রিল বিশেষ এই পরিষেবা পাবেন যাত্রীরা। আগামীকাল থেকে তিনদিন বেলা ২টো ৪৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। বিকেল ৪টে ১৪ মিনিটে তারকেশ্বর পৌঁছবে সেটি। ফিরতি পথে ৪টে ৪০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেন। যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনে ঢুকবে। স্পেশাল ট্রেনটি যাত্রাপথে আপ ও ডাউনে শেওড়াফুলি স্টেশনে ছোঁবে যথাক্রমে দুপুর ৩টে ২২ মিনিট ও ৫টা ২৮ মিনিটে। যাত্রী ওঠা-নামার জন্য ২ মিনিট থামবে ট্রেনটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ